আব্দুল্লাহ আল মাসুদ (গোলাপগঞ্জ) সিলেট :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য প্রচার মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় গোলাপগঞ্জ শহরে এ কর্মসূচি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
প্রথমে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের প্রধান সড়কে সমবেত হন। এরপর বিশাল প্রচার মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নুর ম্যানশন শপিং কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ড. এনামুল হক চৌধুরী। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি রাজপথে রয়েছে। দেশের জনগণ আজ পরিবর্তন চায়। আমি গোলাপগঞ্জ-বিয়ানিবাজারে মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। আপনারা দোয়া ও সমর্থন দিলে ইনশাআল্লাহ আমরা এ আসনে বিজয়ী হবো এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মানুষ দমবন্ধ পরিস্থিতিতে দিন কাটিয়েছেন। বিএনপি জনগণের দল, এ দল সবসময় মানুষের পাশে ছিলো এবং থাকবে।”
পথসভা শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন এবং বিএনপির পক্ষে সমর্থন চান । লিফলেট বিতরণের সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সাথে ড. এনামুল হক চৌধুরীর সমর্থন চান ও কুশল বিনিময় করেন।
কর্মসূচিতে বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন, যা পুরো শহরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জায়েদ আহমদ, ফয়েজ আহমদ. জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট মহানগর কৃষকদলের শ্রম বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামীম, উপজেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুয়েল আহমদ, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুলু মিয়া, যুগ্ম সম্পাদক মুনসুর আহমদ, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলাম গেদাই, সাধারণ সম্পাদক কামাল আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিবুর রহমান, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মালিক মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান, উপজেলা ও পৌর যুবদল নেতা টিপু সুলতান, সামাদ, বদরুল, সুমন, হুসেন, সাইদুল, মুক্তা, জনি, আবির, শিপন, উপজেলা ও পৌর ছাত্রদল নেতা রুহুল আমিন, নাহিদ, মুক্তা, আবির, জনি, তামিম, রিহান, নাইম, সুহিন ও কামরুল প্রমুখ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com