আব্দুল্লাহ আল মাসুদ
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের কর্মী সমাবেশ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ওয়াছিমা কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার ১১ ইউনিয়ন থেকে যুবদলের নেতা-কর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের শ্লোগানে মুখর হয়ে ওঠে গোলাপগঞ্জ বাজার এলাকা। মিছিল শেষে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করলে পুরো স্থানটি উৎসবে পরিণত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সালাউদ্দিন এর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মকসুদ আহমদ সহ জেলা ও উপজেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন পর যুবদলের এই কর্মী সমাবেশ প্রমাণ করে—তৃণমূলের নেতা-কর্মীরা এখনো ঐক্যবদ্ধ এবং আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয়। তারা আরও বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে যুবদল হবে অগ্রণী শক্তি।
কর্মী সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com