আব্দুল্লাহ আল মাসুদ, গোলাপগঞ্জ (সিলেট):
লোকসংগীতে সাফল্য অর্জন করে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কৃতি কন্যা হাবিবা আক্তার জুমু সবার দৃষ্টি কাড়ছেন। স্থানীয় মঞ্চ থেকে শুরু করে জাতীয় পর্যায়ে উঠার পথে তিনি ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে গান পরিবেশন করেছেন।
জুমুর সঙ্গীতযাত্রায় সবচেয়ে বড় অনুপ্রেরণা তার পরিবার। তার বাবা গোলাপগঞ্জের একজন প্রখ্যাত বাউল শিল্পী। বাবার হাত ধরেই ছোটবেলা থেকে গান শেখা শুরু করেন তিনি। বাবার দেওয়া শিক্ষাই আজ তাকে লোকসংগীতে দৃঢ় অবস্থানে পৌঁছে দিয়েছে।
পারিবারিক সমর্থন ও নিজের কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন জুমু। স্থানীয় ও জাতীয় সাংস্কৃতিক অঙ্গনে তার সাফল্য তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে।
এক সাক্ষাৎকারে সংবাদকর্মীকে হাবিবা আক্তার জুমু বলেন, "আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমার বাবার। তিনি শুধু একজন প্রখ্যাত বাউল শিল্পী নন, তিনি আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষকও। তার কাছ থেকে পাওয়া শিক্ষা ও পরিবারের সমর্থন আমাকে সবসময় এগিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে লোকসংগীতকে আরও সমৃদ্ধ করতে চাই এবং দেশীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।"
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com