সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হবে। বিএনপির প্রতি মানুষের ভালবাসা আছে। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ বিগত, ১৭ বছর সব ধরণের উন্নয়ন থেকে বঞ্চিত। উন্নয়নের নামে এই অঞ্চলের মানুষের সাথে তামাশা করা হয়েছে। কাজ না করে লুটপাটের মহোৎসবে মেতে উঠেছিল তারা। কিন্ত মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে তারা বেশীদূর টিকতে পারেনি। তাদেরকে এদেশ থেকে ছাত্র-জনতা তাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় শুধু আশ্বাস দিয়েছে। আমি এ দুই উপজেলার মানুষের কল্যাণে কাজ করে যাবো। মীরগঞ্জ ও শরীফগঞ্জের কুশিয়ারা নদীর উপর ফেরী চালু করার প্রচেষ্টা চালিয়ে যাবো। সুরমা নদীর উপর উপর ব্রিজ মির্মানের জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সকল ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার করবো।
তিনি শনিবার গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের আয়োজনে বিনামূল্যে মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাই'র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান রিপনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের এমডি মো.জেড রহমান জুনু। কোরআন তেলাওয়াত করেন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মিজু আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী প্রচারদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল সাবু, যুগ্ম সম্পাদক এসএ রিপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাদল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক ডা. দেলোয়ার হোসেন শাহিন, সহ সাংগঠনিক সম্পাদক হাবিব আহমদ, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক বাছিতুর রহমান, জেলা শ্রমিকদল নেতা শাহেল আহমদ, যুক্তরাষ্ট্র বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবেদ হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা শাহিনুর রাজা, উপজেলা যুবদলের সদস্য ডালিম আহমদ, মিজানুর রহমান রনি, মো.ইমদাদুল হক জগলু, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা জয়নাল আহমদ, ইউনিয়ন যুবদল নেতা সাদিক আহমদ, জাবের আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুহেল আহমদ, সহসভাপতি নাইম আহমদ, সহসাধারণ সম্পাদক আব্দুল জব্বার ও স্বেচ্ছাসেবকদল নেতা মনসুর মিয়া।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com