মোঃ ইসমাইল হোসেন সিরাজী: আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের কৃষকদের নিয়ে দিনব্যাপি কৃষি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১৪ আগস্ট২০২৫ ইং বৃহস্পতিবার, সকাল: ১০ ঘটিকায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে, গোলাপগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫- ২৬ ইংরেজি অর্থ বছরের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক গ্রুপের কৃষকদের নিয়ে দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণ দিবস সম্পন্ন হয়।
প্রশিক্ষণ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেটের , মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট। উক্ত সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ মাশরেফুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, হরে কৃষ্ণ সরকার। আরোও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর আহমদ খান, মশরু রহমান, মোঃ হেলালুজ্জামান। কৃষি উদ্যোক্তা ও সিলেট বিভাগের তৈল ফসল উৎপাদনে সেরা কৃষক মোঃ ইসমাইল হোসেন সিরাজী, সাইদুল ইসলাম, বেলাল আহমদ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, এক সময় রাসায়নিক সার ব্যবহার করা হতো না, জৈব সার ব্যবহার করা হতো। রাসায়নিক সার ব্যবহার শুরুর পর, তখন প্রথম প্রশ্ন ছিল আল্লাহর জীবনে সার ব্যবহার করা হালাল না হারাম। বর্তমানে আধুনিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, মুদ্রার দুটি পিঠ একটি ভালো অন্যটি মন্দ। আমরা অতিরিক্ত মাত্রায় কৃটনাশক ব্যবহার করব না। কেননা কৃটনাশক আমাদের পরিবেশ এবং মানবজীবনের জন্য ব্যাপক ঝুঁকিপূর্ণ, তাই কৃটনাশক ব্যবহার থেকে বিরত থাকব।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com