তিন দিনের দ্বিপক্ষীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত সোমবার দেশটিতে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় কুয়ালালামপুরে পৌঁছেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে ড. ইউনূসকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। ওই সময় গান স্যালুট ও গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানানো হয়।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com