গোলাপগঞ্জে ড্রিম টাচ অর্গানাইজেশনের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে এসএসসি-তে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টে এ বর্ষপূর্তি উদযাপন ও সংবর্ধনা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
এ সময় ও ড্রিম টাচ অর্গানাইজেশনের সভাপতি ফাহিমোজ্জামানের সভাপতিত্বে ও সহ সভাপতি - মনসুর আহমদ, ড্রিম টাচ এডুকেশন সেন্টারের ফাউন্ডার আব্দুল্লাহ আল সফি রিফাতের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন – গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, মুন্না চৌধুরীসহ প্রমুখ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com