সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম জামিল আহমদ নাবিল (১৫)। সে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কুরিহাই (লান্দু) গ্রামের জালাল উদ্দীনের ছেলে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাড়ির পাশে নিজেদের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জামিল আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৭টার দিকে ধানক্ষেতে কাজ করছিলো নাবিল। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয় বজ্রপাতের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com