গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রথম সারির সামাজিক সংগঠন গোলাপগঞ্জ যুব হকি ক্লাব তাদের ১৬ বছর পূর্তি এবং ১৭ বছরে পদার্পণ উপলক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে।বাংলাদেশ ভ্রমণ গাইড
এর অংশ হিসেবে রোববার (২০ জুলাই) সকালে গোলাপগঞ্জের ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তাফিয়া জাসির নূরানী পাঠশালায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা আক্তার, সহকারী শিক্ষক সায়রা বেগম, রেহানা বেগম, জান্নাত আরা জ্যাবিন, ও শিল্পী রানী দাশ।
এদিকে, তাফিয়া জাসির নূরানী পাঠশালায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আমিন উদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা ইলিয়াস উদ্দিন, লবিব খলিল জাসির ও আমিনুল ইসলাম জনি।
এ সময় ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফাহমি আহমদ চৌধুরী, সভাপতি ফয়েজ আহমদ, সিনিয়র সহ-সভাপতি টিপন আহমদ, সহ-সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক সুজার আহমদ রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মুন, প্রচার সম্পাদক অলিউর রহমান তামিম প্রমুখ।
এ সময় ক্লাব নেতৃবৃন্দ বলেন, গোলাপগঞ্জ যুব হকি ক্লাব শুধু ক্রীড়া নয়, সামাজিক দায়িত্ববোধ থেকেও পরিবেশ রক্ষায় অবদান রাখতে চায়। আমরা বিশ্বাস করি, পৃথিবীকে বাসযোগ্য করে রাখতে বৃক্ষের অবদান অপরিসীম। তাই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু কর্মসূচি নয়, এটি একটি সচেতনতা আন্দোলন।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com