গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে একঝাক যুবক যুব জমিয়তে যোগদান করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ।
শুক্রবার বাদ মাগরিব যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলাধীন আমুড়া ইউনিয়নের একটি সভায় জমিয়তের আদর্শে উজ্জীবিত হয়ে একঝাঁক যুবক যুব জমিয়তের ফরম পূরণ করে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, সহ প্রচার সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস, পৌর প্রচার সম্পাদক মুফতি তামিম আল হাবিব, আমুড়া ইউনিয়ন যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম সাইদ, ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা প্রচার সম্পাদক হাফিজ খুবায়েব আহমদ, আমুড়া ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মকবুল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা নাসিম আহমদ ও হাফিজ আবু তাহের।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com