জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হত্যার উদ্দেশে এনসিপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা।
বুধবার রাত পৌনে ১০টার দিকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ বলেন, আমাদের আজকের সংবাদ সম্মেলনের উদ্দেশ হচ্ছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অপকর্ম কম্পর্কে দেশবাসীসহ বিশ্বের মানুষকে জানানো। আওয়ামী লীগ আমাদের উপর জঙ্গি কায়দায় হামলা চালিছে।
তিনি আরো বলেন, আমরা আমাদের জুলাই পদযাত্রা অব্যাহত রাখবো। আজকে আমরা দুইটা জেলাতে যেতে পারিনি। সেই জেলাগুলোতে পরে পদযাত্রা করবো। আমরা আওয়ামী লীগের নেরেটিভি ভেঙ্গে দিয়েছি। তারা মানুষকে বলতো, গোপালগঞ্জে গিয়ে কেউ সমাবেশ করে বের হতে পারবে না। আমরা সেটা ভাঙতে পেরেছি। আমরা সমাবেশ করে বের হয়ে আসতে পেরেছি।
সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠে গোপালগঞ্জ। পুলিশ, ইউএনওর গাড়ি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ও নেতাদের গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এর পর সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এরপর জারি করা হয়েছে কারফিউ। রাত ৮টা থেকে কার্যকর হয়েছে এই কারফিউ। বর্তমানে সেখানে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com