ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেটের ১৯ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা সাদিকুর রহমানকে মনোনীত করা হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান সিলেটের ১৯টি আসনের প্রার্থীদের নাম ঘোষণাকালে সিলেট-৬ আসনের প্রার্থীরও নাম জানান।
মাওলানা সাদিকুর রহমান খেলাফত মজলিসের যুক্তরাজ্য দক্ষিণ শাখার সভাপতি এবং জামি’আ আশরাফিয়া ইসলামিয়া সিলেটের আজীবন সদস্য ও উপদেষ্টা।
সিলেট জেলার অন্য আসনের প্রার্থীরা হচ্ছে: সিলেট-১ আসনে হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে মুফতী আলী হাসান উসামা এবং সিলেট-৫ আসনে মুফতী আবুল হাসান।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com