সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে গত ০৪ জুলাই ২০২৫ইং রোজ শুক্রবার বা'দ মাগরিব ঢাকাদক্ষিণ ইউনিয়ন জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে একঝাঁক তরুণ কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী আনন্দচিত্তে আনুষ্ঠানিকভাবে ছাত্র জমিয়তের ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেন।
শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ ইকরামার সঞ্চালনায় এবং দফতর সম্পাদক ছাব্বির হুসেন রবিউল এর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি হা. ইমাদ উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখার সাধারণ সম্পাদক হা. ফাহিম আহমদ, প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সফল সাধারণ সম্পাদক হা. নাঈম আহমদ সাহেব, বক্তব্য প্রদান করেন শাখার সভাপতি হা. ইমাদ উদ্দিন, সহ-সভাপতি হা. মাহমুদুল হাসান, ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব মারজান আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক আফসার আহমদ, ৫ নং ওয়ার্ড শাখার সভাপতি হা. রায়হান আহমদ, সদস্য আব্দুল্লাহ প্রমুখ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com