প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
গোলাপগঞ্জ সদর ইউনিয়নে ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা

ছাত্র জমিয়ত বাংলাদেশ ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৯ জুন বৃহস্পতিবার বাদ মাগরিব রানাপিং বাজারস্হ জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার সভাপতি নাজিম উদ্দিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ তাওহিদুল ইসলামের সঞ্চালনায় ছাত্র জমিয়ত ২নং সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মেহরাব হোসেন চৌধুরীর তেলাওয়াত ও ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ নাসিম আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়।
প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আবু সালেহ উসমান, ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহমেদ মাজেদ,ছাত্র জমিয়ত ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার সহ-সভাপতি আফজল হোসাইন, ছাত্র জমিয়ত ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার সহ-সভাপতি নুরুজ্জামান লস্কর সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
পরিশেষে ২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন শাখার সাভাপতি মাওলানা নাজিম উদ্দিনের নসিহত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com
Copyright © 2026 GB BARTA. All rights reserved.