জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ এর কেন্দ্রীয় পরীক্ষা ৩১ জানুয়ারী ২০২৬ ইং শনিবার অনুষ্ঠিত হবে।
১৪ জুন শনিবার সকাল ১০ টার সময় মক্তব শিক্ষাবোর্ডের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বোর্ডের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউপি শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আজিজুর রহমান, বোর্ডের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফাজ্জল করীম, সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ, সহ সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী, সহ পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আলিম উদ্দিন, মাওলানা সফির উদ্দিন, মাওলানা রশীদ আহমদ, আশিকুর রহমান প্রমুখ।
সভায় পরীক্ষার নেসাব, উপকমিটি গঠন সহ গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। মক্তব সমূহে সফর করা। নতুন মক্তব অন্তর্ভুক্ত করা ইত্যাদি। আগামী বৈঠক ২৫-০৬-২৫ ইং বুধবার বাদ এশা অনুষ্ঠিত হবে। এবং এ সভায় পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com