পুড়ছে সিলেট। তীব্র গরম। অনেকটা আগুনের আঁচের মতো। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি থাকলেও তার দেখা মিলছেনা। গত কয়েকদিন ধরেই চলছে এ অবস্থা। মৃদু তাপ প্রবাহে কাবু সিলেটের জনজীবন। প্রতিদিন আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টি বা ঝড়ো হাওয়ার কথা জানালেও কাংখিত বৃষ্টির কিন্তু দেখা নেই।
আগের দিনের মতো শুক্রবারও সারাদিন সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। সকাল থেকেই কাঠফাটা রোদ।
স্বাভাবিকভাবেই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। অনেকেই জানিযেছেন, ভাই ফ্যানর বাতাসও গরম অইগেছে। গ্রামাঞ্চলেও একই অবস্থা। খোঁজ নিয়ে জানা গেছে, নদ-নদীগুলো এখন কানায় কানায় ভরা। কিন্তু তবুও কোথাওয় কোথাও সুরমায় দূরন্তপনায় মেতেছিল কিশোরের দল। আর গ্রামাঞ্চলের পুকুরেও ছিল তুমুল ব্যস্ততা।
শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহওয়ার পূর্বাভাসে তারা জানিয়েছে, এই ২৪ ঘন্টায় সিলেট ও আশপাশ এলাকার কোনো কোনো জায়গায় বজ্রসহ ঝড়ো হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, এ অঞ্চলে বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কোথাও কোথাও সামান্য পরিবর্তন হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহওয়ার পূর্বাভাসে তারা জানিয়েছে, এই ২৪ ঘন্টায় সিলেট ও আশপাশ এলাকার কোনো কোনো জায়গায় বজ্রসহ ঝড়ো হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেটবাসী অবশ্য এখন বৃষ্টির স্বস্তির অপেক্ষায়!
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com