আজ বিশ্ব রক্তদাতা দিবস। প্রতি বছর ১৪ জুন বিশ্বজুড়ে রক্তদাতা দিবস পালন করা হয়। ‘রক্ত দিন, আশার আলো জ্বালান, একসাথে জীবন বাঁচাই’-এই প্রতিপাদ্যে এবারের বিশ্ব রক্তদাতা দিবস পালিত হচ্ছে।
‘নিরাপদ রক্ত সরবরাহের’ মূল ভিত্তি হলো স্বেচ্ছায় ও বিনামূল্যে দান করা রক্ত। কারণ তাদের রক্ত তুলনামূলকভাবে নিরাপদ এবং এসব রক্তের মধ্য দিয়ে গ্রহীতার মধ্যে জীবনসংশয়ী সংক্রমণ, যেমন এইচআইভি ও হেপাটাইটিস সংক্রমণের আশঙ্কা খুবই কম। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানকারী আড়ালে থাকা সেসব মানুষের উদ্দেশ্যে, এসব অজানা বীরের উদ্দেশ্যে, উৎসর্গীকৃত ১৪ জুনের বিশ্ব রক্তদান দিবস।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও সিলেট ইউনিটের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, সিলেট অঞ্চলে মাসিক চাহিদার ৪০ ভাগ রক্ত সরবরাহ করে মুজিব-জাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র। ৩৫০ জন নিবন্ধিত থ্যালাসেমিয়া রোগীর নিয়মিত রক্ত পরিসঞ্চালন করা হয়। এছাড়াও প্রতিদিন ৭০-৮০ জন রক্তদাতা রক্তদান করেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com