সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন একাধিক মামলার পলাতক আসামি ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হানিফ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হানিফ খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন একাধিক মামলা রয়েছে। তদন্ত করে ও ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হানিফ খানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com