স্টাফ রিপোর্টার:: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ওসমানী স্মৃতি পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি, কুলাউড়া বিজনেস এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের সভাপতি ও সমাজ সেবক নজরুল ইসলাম লিটন তালুকদার ।
এসময় তিনি এক বার্তায় বলেন, বছর ঘুরে মুসলিম উম্মার আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুলাউড়া উপজেলাসহ সারাদেশের সকল মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, সর্বোচ্চ ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা।
মহান আল্লাহর নির্দেশে পুত্র হযরত ইসমাইল (আঃ)কে কোরবানী করতে উদ্যত হযরত ইব্রাহিম (আঃ)আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারি নিদর্শন স্বরূপ আমরা প্রতিবছর আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগন কোরবানী কৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যর বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com