শনিবার সারাদিন সিলেট ছিল বর্ষণমুখর। সকালে থেমে থেমে হাল্কা বৃষ্টি ঝরলেও দুপুরে ঝরেছে ভারী বৃষ্টি। টানা প্রায় আড়াই ঘন্টার বৃষ্টিতে জনজীবন অচল হয়ে পড়েছিল। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন মহানগরীর নিম্নাঞ্চলের বাসিন্দারা।
এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৯৮ মিলিমিটার। এদিন বজ্রপাতে কানাইঘাটে এক নৌকা চালকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৩২ মিলিমিটার।
এদিকে আবহাওয়ার এই বৈরি আচরণ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
তারা জানায়, রোববারও সিলেট অঞ্চলজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আভাসও দিয়েছেন তারা।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com