গোলাপগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রোগ্রাম অন এগ্রিকালচার আ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টার প্রেনরশিপ আ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এই ফিল্ড স্কুল কংগ্রেস আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ।
উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলমের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃসি কর্মকর্তা মনছুর আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাবিকুন নাহার, উপজেলা সমবায় কর্মকর্তা ছদরুল আলম, উওজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাহমুদ হাসান, উপসহকারী কৃসি অফিসার হরেকৃষ্ণ সরকার, উপসহকারী কৃসি অফিসার আবুল কালাম আজাদ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com