গোলাপগঞ্জে যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা পরিষদ এর অর্থায়নে ফ্রিল্যান্সিং প্রশিক্ষন দেওয়া হয়েছে।
প্রশিক্ষণের পর বুধবার সমাপনী অনুষ্টানে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এমসি একাডেমী স্কুল ও কলেজের হলরুমে উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি একাডেমী স্কুল ও কলেজেের অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমানে ভারপ্রাপ্ত ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার জুনায়েদ কবির, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ও উপজেলা যুব উন্নয়ন অফিসার ছালাহ উদ্দিন ভুইয়া। প্রশিক্ষনে মোট ২৭ জন যুবক অংশ গ্রহন করেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com