ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার সংবর্ধনা সম্পন্ন হয়েছে। ১৯ মে রোজ সোমবার বাদ মাগরিব বাঘা ইউনিয়ন জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার ৮নং ওয়ার্ডের সভাপতি হাফিজ শামিম আহমদ প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
এসয় ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ খুবায়েব আহমদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জুয়েল, ইউনিয়ন যুব জমিয়ত সভাপতি মাওলানা আতিকুর রহমান, ইউনিয়ন ছাত্র জমিয়ত যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন রাবেল, প্রচার সম্পাদক মাহবুব আহমদ, সংবর্ধিত অতিথি ৯নং ওয়ার্ডের সদ্য বিদায়ী সভাপতি হাফিজ শামিম আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com