গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান আকমল হোসেন সম্প্রতি ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরের ঐতিহ্যবাহী কটন ফুটবল ক্লাবের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এটি এক গর্বিত অর্জন।
সেক্রেটারি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তাকে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য শুভাকাঙ্ক্ষী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ব্যক্তি জীবনে আকমল হোসেন একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী।
তিনি আগামী দিনে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজ করছেন।
আকমল হোসেনের এই নিয়োগ শুধু তার নয়, বরং বাংলাদেশের জন্যও এক সম্মানজনক অর্জন। কারণ, ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতিতে প্রতিষ্ঠিত কটন ফুটবল ক্লাবটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি স্থানীয় ফুটবল উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছে।
এক প্রতিক্রিয়ায় আকমল হোসেন বলেন, “আমি বর্তমানে ইংল্যান্ডে একটি স্থানীয় ফুটবল ক্লাবের সেক্রেটারি হিসেবে কাজ করছি, যেখানে ফুটবল প্রশাসন, উন্নয়ন এবং গ্রাসরুট কার্যক্রমে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছি। আমি একটি বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছি, যার মাধ্যমে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানো সম্ভব।
তিনি আরও বলেন, “যুক্তরাজ্যের ফুটবল কাঠামোর অভিজ্ঞতা ও কৌশলকে বাংলাদেশের প্রেক্ষাপটে সফলভাবে প্রয়োগ করা সম্ভব। সুযোগ পেলে আমি বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অবদান রাখতে আমি প্রস্তুত।”
এই অর্জনের মাধ্যমে আকমল হোসেন শুধু সিলেট নয়, বরং পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার উদ্যোগ ও নেতৃত্বে বাংলাদেশে গ্রাসরুট পর্যায়ে ফুটবলের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই আশা করা যায়।
এদিকে বিলেতে মূলধারার ফুটবল ক্লাবের সেক্রেটারি মনোনীত হওয়া বাঙালি কমিউনিটির জন্য একটি গৌরবজনক অধ্যায়।
সম্প্রতি সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন।
এদিকে আকমল হোসেইন কটন ফুটবল ক্লাবের সেক্রেটারি নির্বাচিত হওয়ায় গোলাপগঞ্জ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি সৈয়দ নাদির আহমদ, সাধারণ সম্পাদক এস ইউ শিপলু,প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুল আহাদ,মাহফুজ আহমদ চৌধুরী ও অর্থ সমন্বয়ক শাহ আলম।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com