দৈনিক জৈন্তা বার্তার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধির কার্ড গ্রহন করলেন সাংবাদিক মোঃ বদরুল আলম
নিজস্ব প্রতিবেদক: সিলেটে দৈনিক জৈন্তা বার্তার ইফতার মাহফিলে গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে পত্রিকার পরিচয় পত্র (আইডি কার্ড) গ্রহন করলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ বদরুল আলম।
শনিবার (১৪ রামাদান) সিলেটের দক্ষিণ সুরমা কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা প্রতিনিধিদের কার্ড প্রদান করা হয়। এতে গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল ও গোলাপগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৃহত্তর সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিকসহ ও নানা শ্রেণিপেশার বিশিষ্টজন অংশ নেন। এসময় নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ফারুক আহমদ, শুভেচ্ছা বক্তব্য দেন এবং জেলা-উপজেলা প্রতিনিধিদের হাতে পরিচয় পত্র তুলে দেন জৈন্তা বার্তার সহকারী সম্পাদক মাসুম ইফতেখার রসুল শিহাব।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তা বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মলয় দত্ত মিঠু, জৈন্তা বার্তার উপ-সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, বার্তা সম্পাদক আনন্দ সরকার, মফস্বল ইনচার্জ রাজীব আহমদ রাসেল, নিজস্ব প্রতিবেদক মুহাজিরুল ইসলাম রাহাত এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক প্রমুখ।
উল্লেখ্য, সাংবাদিক মোঃ বদরুল আলম দৈনিক জৈন্তা বার্তার উপজেলা প্রতিনিধি সহ জাতীয় দৈনিক গণমুক্তির গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং গোলাপগঞ্জের প্রথম অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল জিবি টেলিভিশন ও প্রথম অনলাইন নিউজ পোর্টাল জিবি বার্তা ডটকম এর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
সাংবাদিক বদরুল আলম নিউজ সংগ্রান্ত যে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com