প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ৪:০৪ অপরাহ্ণ
সিনিয়র সাংবাদিক আজিজ খানের মায়ের মৃত্যুতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শোক

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি ও দৈনিক শ্যামল সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি আজিজ খানের মাতা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি....... রাজিউন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫ টা ১২ মিনিটের সময় বার্ধক্য জনিত কারণে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তাহার বয়স ছিলো ৭৫ বৎসর । তিনি ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণী গ্রাহী রেখে যান। মরহুমার জানাযার নামাজ আগামিকাল বুধবার বাদ জোহর ঢাকাদক্ষিণ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে পারিবারিক করবস্থানে সমাহিত করা হবে।
আজিজ খানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ।
সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ খন্দকার বদরুল আলম, সহ-সভাপতি আব্দুল মুমিত রনি, মোঃ শাহ আলম, দেওলোয়ার হোসেন মাহমুদ, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ হোসাইন সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান তামিম, সহ সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,ফাহিম আহমদ, কোষাধ্যক্ষ জাবেদ মাহবুব, প্রচার সম্পাদক ডিএইচ মান্না, সহ প্রচার সম্পাদক রিমন আহমদ, দপ্তর সম্পাদক তামিম আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এম আব্দুল্লাহ, নির্বাহী সদস্য সালমান কাদের দিপু, আফসার আহমদ, সাকেল উদ্দিন যৌথ বিবৃতিতে আজিজ খানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ সহ মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। (বিজ্ঞপ্তি)
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com
Copyright © 2026 GB BARTA. All rights reserved.