ঢাকাদক্ষিণের সর্বস্থরের ছাত্র সমাজের আয়োজনে অনুষ্ঠিত হলো সিরাত সম্মেলন। মঙ্গলবার (৩ ডিসেম্বর ২৪ ইং) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন হলে শায়খুল হাদীস শরীফ উদ্দীন বসন্তপুরীর সভাপতিত্বে সিরাত সম্মেলনে প্রধান অতিথির বয়ান পেশ করেন জামিয়া মাদানীয়া আঙ্গুরার শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে বয়ান পেশ করেন মুফতি জামিল আহমদ জামালী ঢাকা ও মুফতি আরাফাত বিন হাশিম নোয়াখালী।
সীরাত সম্মেলনে বক্তারা বলেন, মহানবী (সা.) সমগ্র বিশ্ববাসীর জন্য শান্তির দূত হিসেবে প্রেরিত হয়েছেন। ইনসাফ ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্র গঠনে মহানবী (সা.) পৃথিবীর মানুষকে যে পথ দেখিয়ে গেছেন, একমাত্র সে পথই পারে মানুষকে মুক্তির পথ দেখাতে। এর বিপরীতে অন্যকোন পথে সকল প্রকার বৈষম্য দূর করে একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণ কখনোই সম্ভব নয়।
এছাড়াও বয়ান পেশ করেন ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা খায়রুল আমীন তোয়াকুলী, ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি খায়রুল আমীন মাহমুদী, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম সুনামপুর মাদ্রাসার মুহতামীম মাওলানা হেলাল আহমদ সুনামপুরী, মাওলানা হাফিজ খলীলুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com