যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন । মঙ্গলবার বাদ মাগরিব গোলাপগঞ্জের অভিজাত রেস্টুরেন্ট সানরাইজ পার্টি সেন্টারে "যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এতে মাওঃ জামাল আহমদের সভাপতিত্বে ও মাওঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রথমে পবিত্র কুরআন তিলাওয়াত করেন শাখার সহ সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল ওয়াহিদ ।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি মাওঃ আব্দুল গফফার, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব জমিয়তের সহ সভাপতি মাওঃ যিল্লুর রহমান, অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ আব্বাস আল মাহমুদ, এছাড়াও উপস্থিত ছিলেন পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মিবৃন্দ ।
পরিশেষে দুআ ও নসিহতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাম্পি হয় ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com