২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানসহ সকল আসামিকে খালাস দেওয়ায় আনন্দ মিছিল করেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
রোববার (১ ডিসেম্বর) রাতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বের হওয়া মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীতে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির আহমেদ আবেদের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমেদ খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী।
এছাড়া বক্তব্য দেন, পৌর বিএনপির সাবেক সহ- সভাপতি মছরু আহমদ, সহ-সভাপতি সোয়াইবুর রহমান মিজু, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু, পৌর বিএনপি নেতা আতিক হাসান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান, মৎস্য বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ কাদির, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, ছালিক আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম, জেলা শ্রমিক দলের সদস্য সায়েল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ জামিল, ফুলবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানাই আহমদ, সদস্য সচিব মিজান আহমদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য ওয়েছ আহমদ তালুকদার।
পথসভায় উপস্থিত ছিলেন, সাকিল আহমদ চৌধুরী, এ কে আলম, শিমুল আহম, রিজু আহমদ, রাসেল আহমদ, রাব্বানী আহমদ, রাসেল আহমদ, রিফাত চৌধুরী, রাসেল আহমদ, সাব্বির আহমদ, মুরাদ আহমদ, খায়রুল ইসলাম, রনি আহমদ প্রমুখ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com