ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় গোলাপগঞ্জে ইসকনকে অবাঞ্চিত ঘোষণা এবং অতিদ্রুত নিষিদ্ধ করার দাবি করা হয়।
বুধবার (২৭ নভেম্বর ) বিকালে গোলাপগঞ্জ চৌমুহনী থেকে আরম্ভ হওয়া এই মিছিল কদমতলী পয়েন্ট প্রদক্ষিণ করে চৌমুহনীতে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি আবু সালেহ উসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নাঈম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন সালিম, চৌমুহনী মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিস উদ্দিন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ সহ প্রমুখ।
বক্তারা ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করা, শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতকরণ এবং মসজিদ শহীদকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
সাথে সাথে গোলাপগঞ্জে ইসকনকে অবাঞ্চিত ঘোষণা করেন। এবং ইসকনের ক্ষেত্রে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে আহবান জানান। অন্যথায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে বলে হুশিয়ারি প্রদান করেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com