গোলাপগঞ্জে কৃষক ও কৃষক উদোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার লক্ষণাবন্দের আলভিনা গার্ডেনে এ সভা অনুষ্টিত হয়। আধুনিক কৃষিতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার, ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্য এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচাল খয়ের উদ্দিন মোল্লা। সবায় প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (প্রশাসন ও অর্থ), শাহিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ঢাকার খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) আবু মোহাম্মদ এনায়েত উল্লাহ ও, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল আলম, আব্দুর রব রুবেল বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকরা। সভায় কৃষকদের বিভিন্ন ধরণের পরামর্শ, কর্মপরিকল্পনা এবং দিকদির্দেশনা দেয়া হয়।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com