উপদেষ্টাদেরকে সহায়তা দেয়ার জন্য প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনজন।
তারা হলেন- খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান এবং প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। তারা তিনটি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা পেয়েছেন।
রোববার (১০ নভেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদেরকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন। উপদেষ্টাদেরকে সহায়তা দেওয়ার জন্য তাদেরকে যথাক্রমে- ১. স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ২ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; এবং ৩. শিক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।
এতে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com