গোলাপগঞ্জে সাংবাদিকদের সাথে নব নিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নব নিযুক্ত ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, গোলাপগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, মাদক ও জুয়া, অবৈধভাবে টিলা কাটা বন্ধ করা সহ সকল অপরাধ নির্মূলে কাজ করে যাবেন।
তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে দায়েরকৃত মামলায় কোন নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবেনা বলে আশ্বাস প্রদান করে বলেন, এসব মামলায় ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা হবে। প্রকৃত আসামীরা কেউ ছাড় পাবেনা। এজন্য তিনি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com