‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী মহাসম্মেলন থেকে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে।
ঘোষণামতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ৩১ জানুয়ারি ২০২৫ ও ১, ২ ফেব্রুয়ারি ২০২৫ ও দ্বিতীয় পর্ব ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত করার ঘোষণা দেয়া হয়েছে মহাসম্মেলন থেকে।
ঘোষণা পাঠ করেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
এসময় তিনি ২০১৮ সালে ইজতেমার ময়দানে সন্ত্রাসী কর্মকান্ডের বিচার ও কাকরাইল মসজিদ আলেমদেরি নিয়ন্ত্রিত রাখাসহ ৯ দফা দাবি ঘোষণা করেন তিনি।
এ ব্যাপারে সম্মেলনের পক্ষ হতে সরকারের প্রতি দাবিগুলো মানতে একান্ত সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com