গোলাপগঞ্জে অবৈধভাবে টিলাকাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নওয়াই দক্ষিণভাগ চৌধুরী পাড়া গ্রামের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাশিদ আলীকে এ জরিমানা করা হয়।
জানা যায়, গত কয়েকদিন থেকে নওয়াই দক্ষিণভাগ চৌধুরী পাড়া গ্রামে রাশিদ আলী অবৈধ বাবে টিলা কাটা কাটছেন এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
এসময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে টিলাকাটার দায়ে রাশিদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন৷
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, অবৈধ ভাবে টিলাকার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com