গোলাপগঞ্জে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ওইদিন শুরিতে সকালে সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সভাপতি, সিলেট জেলা শহর যুবদলের দলের সাবেক সভাপতি এমদাদ হোসেন টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মুহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মহি, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক আহবায়ক গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, সিনিয়র সহ সভাপতি আব্দুল খালিক, আব্দুল মুছব্বির, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জামেল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।
এরপর বিকেল ৪টায় যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলুসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত উপজেলার ৭জন শহীদদের স্বরণে ও আহতদের সুস্থতা কামনায় পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব সালা উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম এবং সদস্য সচিব আব্দুল আজিজ মুন্নার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, যুক্তরাজ্য বিএনপি নেতা তাজুল ইসলাম, ফেরদৌস আলম, জিএম অপু শাহরিয়ার, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন।
উপজেলা যুবদল নেতা রব্বানী আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ জাহান আহমদ, নিজামুল কাদির লিপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, রাজু আহমদ তালুকদার।
উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমদ খান, কামরুজাম্মান জুনাক, আমিরুল ইসলাম, সোলেমান আলী, লায়েছ আহমদ, আব্দুল আলিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাজুল ইসলাম তাজ, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাছিতুর রহমান বাছিত, রাহাত চাকলাদার, আব্দুল মন্নান, মোঃ শাহানুর আহমদ, খালেদ আহমদ, আবুল কালাম খোকন, এম এ কাদির, রাজু আহমদ, লুৎফুর রহমান, আব্দুল আজিজ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম, নুরুজ্জামান জুবেল, বাদল আহমদ, তমজিদ আলী, আনিছুর রহমান নেহাদ, জুয়েল আহমদ ধলা প্রমুখ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com