গোলাপগঞ্জের লক্ষিপাশা ইউনিয়নের চেয়্যারম্যান ও আওয়ামী লীগের অন্যতম নেতা মাহতাব উদ্দিন জেবুলকে অভিযান চালিয়ে আটক করেছে র্যাব-৯।
রবিবার (২৭ অক্টোবর) দুপুর অনুমান ২ ঘটিকার দিকে লক্ষিপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ অভিযান চালিয়ে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে উপজেলার শিলঘাট গ্রামের সানি হত্যা মামলা নং-১২ এর এজহার ভূক্ত আসামি। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি। তার বাড়ি উপজেলার লক্ষিপাশা ইউপির রামপাশা গ্রামে। তিনি লক্ষিপাশা ইউপি চেয়ারম্যান ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা।
ইউপি চেয়ারম্যান র্যাব কর্তৃক আটক ও থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com