রাহিন আহমদ:
গোলাপগঞ্জের ভাদেশ্বরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রকাশ কুমার দাশ (১৬) এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর পাত্তনিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত প্রকাশ কুমার দাস রসেন্দ্র কুমার দাসের পুত্র। সে মীরগঞ্জ দ্বিপক্ষীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা যায়।
এলাকাবাসী জানান, প্রকাশ কুমার দাস তার বড় ভাইয়ের সাথে গ্রামের একটি বাড়িতে রাজমিস্ত্রী কাজে সহায়তা করতে গিয়েছিল। ওইদিন সন্ধ্যায় হঠাৎ অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তার পিতা রসেন্দ্র কুমার দাস।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com