রাহিন আহমদ:
গোলাপগঞ্জে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় রিমন আহমদ নামের এক যুবক নিহত হয়েছে। আজ রাত ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজভাগ রফিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় নিহতের পিতা ইছরাব আলীও আহত হয়েছেন।
এ ঘটনায় নিহতের পিতা ইছরাব আলী বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিমন আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিমন আহমদ ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজভাগ রফিপুর গ্রামের ইছরাব আলীর বড় ছেলে। সে পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
জানা যায়, রিমনের একজন পরিচিত তার বাড়ির উঠানে মোটরসাইকেল রেখে যান। এসময় ওই মোটরসাইকেলটি পার্শ্ববর্তী বাড়ির মজির উদ্দিনের ছেলে সাদিক আহমদ উঠান থেকে নিয়ে যায়। সে জানায় সে এই মোটরসাইকেলের মালিকের কাছে ১০হাজার টাকা পায়। এ বিষয়টি নিয়ে উভয়পক্ষ সালিশ বৈঠকে বসলে উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মজির উদ্দিন ও তার ছেলে সাদিক আহমদ, আরিফ আহমদ তাদের বোন জামাই জুবের আহমদ দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে রিমন আহমদকে গুরুতর আহত করে। এসময় রিমনকে তার পিতা বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাতে আহত করা হয়।
তাৎক্ষণিক রিমন ও তার পিতা ইছরাব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ এজহারভুক্ত আসামী তাহমিনা বেগম (১৯) ও হালিমা বেগম (২০) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সম্পাদক প্রকাশক : খন্দকার মোঃ বদরুল আলম । কার্যালয়, মার্ভেলাস টাওয়ার দিত্বীয় তলা ১০/১১ নং অফিস সিলেট-গোলাপগঞ্জ থেকে প্রকাশিত। ফোন : ০১৭২০৫৫৪৫৯০। ই-মেইল : gbbartanews@gmail.com